ঢাকাWednesday , 14 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৫ দফা দাবিতে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের কর্মবিরতি পালন


September 14, 2022 8:56 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ৫ দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্ম বিরতি পালন করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান বলেন- দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা (ডিআরআরও), উপজেলা (পিআইও) ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পদ ও নাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্য পদ পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবিতে গত ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমরা সারাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আমাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবেই এ আন্দোলন চালিয়ে যাব।

এসময় উপস্থিত ছিলেন- অফিস সহকারী আবুল হোসেন, অফিস সহায়ক রবিউল ইসলাম, কার্য সহকারী (ব্রীজ প্রকল্প) মনিরুজ্জামান মনি ও কার্য সহকারী (সাইক্লোন শেল্টার) আলামিন হোসেনসহ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।