ঢাকাWednesday , 14 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


September 14, 2022 9:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বুধহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাবুল ইসলাম শিহাব।

সভায় ইউপি সদস্য রবিউল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার দোলন খাতুন, ব্যবসায়ী বাপ্পি দেবনাথসহ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সম্পাদকমন্ডলী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রতিটি পূজা মÐপে আইন শৃঙ্খলা জোরদার করার আশ্বাস প্রদান করা সহ প্রতিটি পূজা মÐপে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান অতিথিবৃন্দ।
সকালে আশাশুনি থানায় অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে অনুরূপ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।