ঢাকাSunday , 11 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অপহরন মামলার আসামী নয়ন যশোরে গ্রেফতার ভিক্টিম উদ্ধার


September 11, 2022 9:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : অপহরন মামলার আসামী নয়নকে যশোর থেকে গ্রেফতার সহ ভিক্টিমকে উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসাইন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমরান হোসেন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশের সহায়তায় অপহরন মামলার আসামী নয়নকে ঝিকরগাছা থানার গদখালী গ্রামে একটি ভাড়া বাসা থেকে আটক করে ভিক্টিম স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।

মামলার বিবরণে জানা গেছে, কালীগঞ্জ থানার রেজাউল সরদারের মেয়ে আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের নানার বাড়ী থেকে স্কুলে লেখাপড়া করত। স্কুলে যাতায়াতের পথে আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল মামুন হোসেন নয়ন (২৩) তাকে উত্যক্ত করতো। এক পর্যায়ে তাকে অপহরন করা হয়। এ ব্যাপারে স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে আশাশুনি থানায় ২০(০৮)২২ নং মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।