ঢাকাSaturday , 10 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্কাউটসের খুলনা আঞ্চলিক সম্পাদকের সাথে প্রাক্তন রোভার স্কাউটদের মতবিনিময়


September 10, 2022 10:07 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাথে বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক ও পরিচালক মো. আবুল খায়ের এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর সকালে খুলনা অঞ্চলের সম্পাদক ও পরিচালক আবুল খায়ের সাতক্ষীরায় আগমন করলে স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে স্বাগত জানানো হয়। পরে তার হাতে স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (ট্রেনিং) মনোয়ার আহমেদ, স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সদস্য অতনু বোস, উত্তম কুমার বিশ^াস প্রমুখ। এ সময় খুলনা অঞ্চলের সম্পাদক স্বপ্নসিঁড়ির কার্যক্রমে সন্তোস প্রকাশ করে আরো সমৃদ্ধি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।