ঢাকাWednesday , 7 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সাংবাদিকদের সাথে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য প্রার্থী রিক্তার মতবিনিময়


September 7, 2022 10:18 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা পরিষদের ৩নং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ফাতেমা খাতুন রিক্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে কালিগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফাতেমা খাতুন রিক্তা কালিগঞ্জের রতনপুর নিবাসী আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৩নং মহিলা সদস্য প্রার্থী ঘোষণা করে মতবিনিময় সভায় তিনি বলেন- জেলা পরিষদের সদস্য নির্বাচিত হতে পারলে স্বচছতা ও জবাব দিহীতার মাধ্যমে তার উপর দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।

শ্যামনগর ১২টি, কালিগঞ্জ ১২টি ও আশাশুনি ২টি ইউনিয়নসহ ২৬টি ইউনিয়ন থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা ভোটাধিকার ভোট প্রদান করবেন। এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম,আকবর কবীর এর সভাপতিত্বে সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামালসহ কর্তব্যরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১৭ই অক্টোবর সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন এ নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদ মহিলা সংরক্ষিত নারীর সদস্য তিন নম্বর ওয়ার্ডে ২৬ টা ইউনিয়নের ৩৪৪ জন সদস্য তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করবেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।