ঢাকাSunday , 4 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ২৫ জলাশয়ে ৪৮৩ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত


September 4, 2022 10:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বিভিন্ন ইউনিয়নে ২৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়/পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান।
মৎস্য অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলার ১১ ইউনিয়নের ২৫ টি (আংশিক) প্রাতিষ্ঠানিক জলাশয়/পুকুরে ৪৮৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনের পরপরই উপজেলার ১১ ইউনিয়নে নির্ধারিত পুকুর/জলাশয়ে মাছ অবক্তকরণ কাজ পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।