ঢাকাFriday , 2 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাউবো ক্যাম্পাসে গভীর রাতে অস্ত্রধারী প্রবেশের ঘটনায় থানায় জিডি


September 2, 2022 10:27 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পাউবো ক্যাম্পাসে কতকাল রাত ১২ টার সময় মুখোশপরা এক অস্ত্রধারী সন্ত্রাসী প্রবেশ করে। এ ঘটানায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের স্পিড বোড চালক মোঃ ফজলুল করিম (৩২) সাধারণ ডায়রী করেছেন। ডায়েরী নং ৯২,তারিখ ২/৯/২০২২। ডায়েরী ও ভুক্তভোগীসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত্র ১২ টার দিকে ফজলুল করিম বাসায় খাবার পানি না থাকায় পাউবো -১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের এর সরকারী কোয়াটারের সামনের ট্যাব থেকে পানি আনতে যান।

এ সময় সে দেখতে পান মুখোশ পরা এক ব্যক্তি ধারালো অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। তখন ভয়ে চলে এসে অফিসের অনন্যা কর্মচারী সহ কর্মকর্তাদের জানিয়ে ঘটনাস্থলে ডেঁকে নিয়ে আসলে আর কাউকে দেখা যায়নি।বিষয়টি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও অস্ত্রহাতে মানুষের অবস্থান ভবিষ্যৎ বড় ধরনের চক্রান্ত হতে পারে বলে মনে করছেন কতৃপক্ষ। সে কারনে ডায়রীতে উল্লেখ করেছেন, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরাকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে বা হচ্ছে। সেহেতু সরকারের নানা দামী জিনিষপত্র চুরি হওয়া সহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এ বিষয়ে সাতক্ষীরা -১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানিয়েছেন, চুরি কি ষড়যন্ত্র তা খতিয়ে দেখার জন্য এ ডায়েরী করা হয়েছে।তবে অনেকেই এ সরকারী প্রতিষ্টানের ক্ষতি সহ কর্মকর্তা কর্মাচারীদের উপর নানা ষড়যন্ত্র করছে। সাতক্ষীরা সদর থানার ওসি স.ম কইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।