ঢাকাThursday , 1 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা প্রশাসকের খোলা বাজারে চাল ও আটা বিক্রয় উদ্বোধন


September 1, 2022 9:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌর এলাকার টিসিবি কার্ডধারী ও সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে (ওএমএস বিক্রয় কেন্দ্রে দোকান ডিলার)’র মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের সার্কিট হাউজ মোড়ে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর’র বাস্তবায়নে সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার নবাগত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মো. জাহিদুল হক, পৌরসভার ৫টি পয়েন্টের ডিলার আয়ুব আলী মল্লিক, মীর হাবিবুর রহমান বিটু, মো. আশিকুজ্জামান, মমতাজ উদ্দিন আহমেদ, শেখ আব্দুস সাফী প্রমুখ। সাধারণ মানুষের সুবিধার্ধে পৌর এলাকার টিসিবি কার্ডধারী ও সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে (ওএমএস বিক্রয় কেন্দ্রে দোকান ডিলার)’র মাধ্যমে চাল প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি ও আটা প্রতি কেজি ১৮ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি। সাতক্ষীরা পৌর এলাকার ৫জন ডিলারের মাধ্যমে ৫টি পয়েন্টে রবিবার থেকে বৃহস্পতিবার খোলা বাজারে চাল বিক্রয় করা হবে। এছাড়া সরকারি ছুটির দিনে চাল বিক্রয় বন্ধ থাকবে। পৌর এলাকার ৫টি পয়েন্টে এক একজন ডিলারকে ২ টন করে মোট ১০ টন চাল দেওয়া হবে খোলা বাজারে বিক্রয়ের জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।