ঢাকাThursday , 1 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ী আটক


September 1, 2022 9:33 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। তারা হলেন, উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় এলাকার মৃত আলম শাহাজী’র ছেলে হান্নান শাহাজী (৩৫), একই এলাকার মনসুর আলীর ছেলে নুরুল আমিন (৪৩), নুর ইসলামের ছেলে ইসমাইল মোল্লা (২৪), মৃত শেখ আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৫৫), মৃত জাহেদ আলীর ছেলে আলিম শাহাজী (৫৫), মৃত সৈয়দ আলীর ছেলে শেখ হযরত আলী (৫৭), মথুরেশপুর ইউনিয়নের নিজদেরপুর এলাকার মুজিবুর কারিকর’র ছেলে মনির হোসেন (২৮) ও মৃত ইসমাইল তরফদারের ছেলে মোস্তফা তরফদার (৪৪)।

থানার উপ-পরিদর্শক নকীব পান্নু জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপ-পরিদর্শক মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় এলাকায় জুয়া বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় ৩ হাজার ৪শ’ ৩ টাকা, জুয়া খেলার সরঞ্জাম জব্দসহ ৮ জুয়াড়িকে আটক করে। আসামিদেরকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।