ঢাকাThursday , 1 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইভটিজিং’র অভিযোগে যুবকের কারাদন্ড


September 1, 2022 9:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ইভটিজিং’র অভিযোগে শোকর আলী (৩৮) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের আনছার আলীর ছেলে।

সূত্র জানান, আসামি শোকর আলী একই গ্রামের এক নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট ভুক্তভোগী ওই নারীর শয়নকক্ষের জানালা দিয়ে শ্লীলতাহানিসহ উত্ত্যক্ত করে।
পরবর্তীতে ওই নারী থানায় অভিযোগ দায়ের করলে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে আসামি শোকর আলীকে আটক করে।
এরপর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।