ঢাকাThursday , 1 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে খোলা বাজারে চাল বিক্রয় উদ্বোধন


September 1, 2022 9:02 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে খোলা বাজারে সরকারি (ওএমএস) এর চাউল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের ব্যবস্থাপনায় চাপড়া বাস স্ট্যান্ডে তিনি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ক্রেতাদের মাঝে ৩০ টাকা কেজি মূল্যে প্রত্যেকের কাছে ৫ কেজি করে চাউল বিক্রয় করা হয়। উদ্বোধনকালে কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা সঞ্জয় রায়, উপজেলা সদর খাদ্য গুদামের ওসিএলএসডি উত্তম কুমার ভক্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিক্রয় কেন্দ্র থেকে সপ্তাহে (শনিবার থেকে বৃহস্পতিবার) ৫দিনের প্রতিদিন ২ মে. টন করে চাউল বিক্রয় করা হবে। আগামী রবিবার আশাশুনি সদর ইউনিয়নে আরেকটি কেন্দ্রে চাউল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।