ঢাকাTuesday , 30 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রিভার্স অসমোসিস মেশিনের পানি পরীক্ষার দাবিতে মানববন্ধন


August 30, 2022 10:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : পানির সংকট যেন উপক‚ল অঞ্চলের নিত্যসঙ্গী। পুকুর, পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ), বৃষ্টির পানি, বোতলজাত পানির পর বর্তমানে উপক‚লের মানুষ রিভার্স অসমোসিস (আর ও) মেশিনের পানি কিনে পান করছেন। কিন্তু দিনে দিনে অনেক এলাকার রিভার্স অসমোসিস মেশিনের পানিতে খুব বিকট রাসায়নিকের গন্ধ পাওয়া যাচ্ছে। কখনো কখনো পানির স্বাদ বদলে যায়। এই পানি পান করে অনেকে পেটের পীড়া, বদহজম এবং নানা অসুখে ভুগছে। পানি বিক্রেতাদের জিজ্ঞেস করলে তারা জানায়, হয়তো কিছু কেমিক্যাল (রাসায়নিক) বেশি পড়েছে। দীর্ঘদিন ধরে বিক্রি হতে থাকা এইসব রিভার্স অসমোসিস মেশিনের পানি নিয়মিত পরীক্ষা ও মনিটরিং করার কোনো কার্যকর ব্যবস্থা চালু হয়নি। রিভার্স অসমোসিস মেশিনের পানি পানযোগ্য ও নিরাপদ কিনা তা দ্রæত পরীক্ষা করার জোর দাবি জানিয়েছে এসএসটি, সিডিও এবং শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি।

মঙ্গলবার (৩০ আগস্ট) ২০২২ শ্যামনগর উপজেলা চত্বরে যুব সংগঠনের প্রতিনিধি, কৃষক, জেলে, বনজীবী, মুন্ডা প্রতিনিধি, গণমাধ্যম-কর্মী, পরিবেশকর্মী এবং উন্নয়ন-কর্মীরা এক মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান। মানববন্ধনে বক্তারা অবিলম্বে শ্যামনগরের সকল রিভার্স অসমোসিস মেশিনের পানি পরীক্ষা করে সেখানে কি কি রাসায়নিক আছে তার রিপোর্ট জনসম্মুখে প্রচারের দাবি জানান। প্রতিটি রিভার্স অসমোসিস মেশিনের পানি নিয়মিত পরীক্ষা এবং তা জনস্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ সেই ব্যবস্থা দ্রæত গ্রহণের দাবিও জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, কৃষক নেতা নজরুল ইসলাম, উন্নয়ন কর্মী পিযুষ বাবুলিয়া পিন্টু, সিডিও ইয়ুথ টিমের হাফিজুর রহমান, এসএসটির রাইসুল ইসলামসহ স্বেচ্ছাসেবীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।