ঢাকাSaturday , 27 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈশ্বরীপুরে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ


August 27, 2022 10:15 pm
Link Copied!

ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় ঈশ্বরীপুর ইউনিয়নে পরিষদের হলরুমে ঈশ্বরীপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করে।

ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ইসলামিক রিলিফ ইউএসএ এর সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দায়িত্ব, কর্তব্য বিষয়ক ধারণা প্রদান করা হয় সদস্যদের মধ্যে। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন সহকারী প্রকল্প কর্মকর্তা ইস্তিয়াক আহমেদ ও সোহেল রানা। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।