ঢাকাFriday , 26 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বৃক্ষ মেলায় প্রথম স্থান অর্জন করেছে ফোর এ এগ্রো নার্সারী


August 26, 2022 9:33 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৯ দিন ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো: আবু সাঈদ’র মালিকানাধীন স্বনামধন্য প্রতিষ্ঠান ফোর এ এগ্রো নার্সারী কে প্রথম ঘোষনা করা হয়।
গত বৃহষ্পতিবার রাত ৮টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার সমাপনী অনুষ্ঠানে বৃক্ষ মেলা ২০২২ উদ্যাপন কমিটির আহŸায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে এ বারের বৃক্ষ মেলায় প্রথম স্থান অর্জন করেন ফোর এ এগ্রো নার্সারী। দ্বিতীয় স্থান অর্জন করেন ফাহিম নার্সারী এবং তৃতীয় স্থান অর্জন করেন ইমরান নার্সারী। এসময় অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, নুরুন্নাহার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস।
এদিকে এবারের বৃক্ষ মেলায় প্রধান আকর্ষন ফোর এ এগ্রো নার্সারীর আরো সমৃদ্ধি কামনা করেন প্রতিষ্ঠানের মালিক আবু নাসের মো: আবু সাঈদকে অভিনন্দন জানিয়েছে জেলার বিভিন্ন অঞ্চলের নার্সারী মালিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।