ঢাকাFriday , 26 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর সমাধিতে জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের শ্রদ্ধা নিবেদন


August 26, 2022 9:39 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিঃ সাতক্ষীরা এরিয়া কমিটি উদ্যোগে টুংগীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) সকালে টুংগীপাড়ায় পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া মাহফিল ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ও সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ম্যানেজার মো. আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিন্টু কুমার সরখেল, সহ-সভাপতি উজ্জল কান্তি মন্ডল, বিপ্রদেব কুমার বিশ্বাস, মো. শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র গাইন, প্রচার সম্পাদক তাপস কুমার রায়, কার্যকরী সদস্য পবিত্র কুমার মন্ডল, জয়নাল আবেদিন, শংকর কুমার বিশ্বাসসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।