ঢাকাThursday , 25 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানবাধিকার ভিত্তিক ওয়াস সেবা নিশ্চিতে প্রশিক্ষণ


August 25, 2022 10:33 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের নিয়ে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে ওয়াস ব্যবসায়ে মানবাধিকার ভিত্তিক ওয়াস সেবা প্রদান বিষয় সমূহ নিয়ে ফলোআপ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রশিক্ষণ পরিচালনা করেন সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত ও টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। ওয়াস পণ্যের সহজলভ্যতা, পণ্যের গুণগতমান নিশ্চিত, পণ্যে সংক্রান্ত সকল তথ্য জানানো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তাছাড়া মানবাধিকার সম্মত ওয়াস সেবা নিশ্চিত, একজন ক্রেতা মানবাধিকারের কোন বিষয়কে সামনে রেখে ওয়াস পণ্য বা সেবা ক্রয় করবেন এবং এ ক্ষেত্রে ওয়াস কনজুমার গ্রæপ কিভাবে সহযোগিতা করতে পারে, ওয়াস পণ্যের গুণগত মান কীভাবে ক্রেতার অধিকার রক্ষা করে এবং ক্রেতার অধিকার সম্মত পণ্য ও এর গ্রহণযোগ্যতা কীভাবে তৈরি করা যায়, সকল ক্রেতার পণ্য বা সেবা ক্রয়ে কীভাবে সম-সুযোগ তৈরি করা যায়, ব্যবসায়ীদের পণ্যের গুণগতমান ঠিক রাখার ক্ষেত্রে ওয়াস ব্যবসায়ীদের কাজের ক্ষেত্র ও কীভাবে সহযোগিতা করতে পারবেন, সর্বোপরি মানবাধিকার নিশ্চিত পূর্বক ওয়াস সেবা প্রদানের ক্ষেত্রে কনজুমার গ্রæপ কীভাবে সহযোগিতা করতে পারে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা ও ওয়াস এসডিজি ফোকাল পার্সন মোঃ জিয়াউর রহমান। ওয়াস ব্যবসায়ীদের মধ্যে সমিত ঘোষ, ফরিদা খাতুন, রাবেয়া খাতুন, সালমা খাতুন, রাবেয়া সুলতানা, নূর মোহাম্মদ, মোঃ রাসেল, মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক অমিত কুমার ঘোষ ও এম বেলাল হোসেন। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।