ঢাকাThursday , 25 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির গাছের চারা বিতরণ


August 25, 2022 10:04 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে বৃহস্পতিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সঙ্গীত ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাগরদাঁড়ী আবু শারাফ সাদেক কারিগরি কলেজের অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সৈয়দ আকমল আলী, কবি মাসুদা বিউটি, শিক্ষক তাপস দে, শিক্ষার্থী সুমি আক্তার, পুষ্পিতা ব্যানার্জী, সাদিয়া আফরিন জুই প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।