ঢাকাThursday , 25 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


August 25, 2022 9:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে এসব সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ হালিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহামন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিজিবি ক্যাম্পের প্রতিনিধিগন, গনমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃংখলা বিষয়ে বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বলেন, আমি যোগদান করার পর হতে কালিগঞ্জ থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে স্বচেষ্ট আছি এবং থাকবো। বর্তমানে থানা এলাকার ১২ টি ইউনিয়নে বিট পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ব্যাপক চেষ্টা অব্যাহত রেখেছি। বাল্যবিবাহ ও সন্ত্রাস, মাদক ও ইভটিজিং প্রতিরোধে থানা পুলিশ জিরো টলারেন্স দেখিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।