ঢাকাWednesday , 24 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটার দুই পাড়ার সংযোগ মাটির রাস্তার উদ্বোধন


August 24, 2022 10:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা ইউনিয়নের নৈকাটি মধ্যপাড়া ও দক্ষিণ পাড়ার সংযোগের মাটির রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।
বুধবার সকালে কাবিটা প্রকল্পের অর্থায়নে এ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু। নৈকাটি দক্ষিণ পাড়া হুমায়ূন মোড়লের বাড়ি সংলগ্ন ইটের সোলিং রাস্তা থেকে মধ্যপাড়া সরকার বাড়ি সংলগ্ন রাস্তাটি সংস্কার কাজের উদ্বোধনের সময় ইউপি চেয়ারম্যান ডাবলুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, বেশ পথ ঘুরে নৈকাটি দক্ষিণ পাড়া পুরাতন মসজিদে প্রতি ওয়াক্ত নামাজ আদায়ে যেতে হতো মুসল্লিদের। রাস্তাটি নির্মানের জন্য একাধিক জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়ে নিরুপায় হয়ে মাঝের পাড়ায় পাঞ্জেগনা মসজিদ তৈরী করেছে মাঝের পাড়ার লোকজন। রাস্তার জন্য নির্ধারিত পথে একাধিক খানা খন্দক ও ঘরবাড়ি থাকায় তাদের অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি এতদিনে তৈরীর হয়নি।

এসময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান, অবঃপ্রাপ্ত সেনা সদস্য হযরত আলী, শফিকুল ইসলাম মোড়ল, ফেরদৌস মোড়ল, নুর ইসলাম মোড়লসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নৈকাটি দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।