কয়রা (খুলনা) প্রতিনিধি : সম্প্রতি দেশে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের কথা ভেবে কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫/৬ নং কয়রা গ্রামের হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রদের জন্য আইপিএস প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ডা. নাজমুল ইসলামের সহযোগিতায় এ আইপিএস প্রদান করে। মাদ্রাসা কমিটির সভাপতি এইচ, এম আক্কাস আলী, সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাফিজ, মাদ্রাসার শিক্ষক ৫/৬ নং কয়রা আল্ কদর জামে মসজিদের ক্ষতিব হাফেজ মো. আবুল হাসান ও মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে ডু সামথিং ফাউন্ডেশন এবং ডা. নাজমুল ইসলামকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
