ঢাকাMonday , 22 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছোটবন্ধুদের মাঝে বৃক্ষ উপহার


August 22, 2022 10:22 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ উপহার প্রদান করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় ৭৩ নং আটারই বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন ছোটবন্ধুর মাঝে এ উপহার প্রদান করা হয়। উপহার পেয়ে ৫ম শ্রেণির ছোটবন্ধু মেহেজাবুল হক মাহিম অনুভূতি প্রকাশ করে বলে- গাছ আমাদের বেঁচে থাকতে অক্সিজেন দেয়, জ্বালানি হিসাবে কাঠ দেয়। গাছ পেয়ে আজ আমি খুশি। চতুর্থ শ্রেণির ছোটবন্ধু মরিয়াম সুলতানা মোহনা বলে- বড়বন্ধুদের উপহারের বৃক্ষ বাড়িতে রোপণ করব, যতœ নিবো।

৭৩ নং আটারই বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন- আমরা বন্ধু সংগঠনের বৃক্ষ পেয়ে বিদ্যালয়ের শিশুরা খুব খুশি। আমাদের সকলের উচিত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষ রোপণ করা। আমি এমন কার্যক্রমের জন্য আমরা বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা সুলতানা, মো. মিজানুর রহমান, আরিফা সুলতানা, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্য তাপস সরকার, প্রান্ত, সুমন, লিমা, অর্ক, তৈবুর, আশিকুর রহমান, ইয়াকুব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।