ঢাকাMonday , 22 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ভাব’র উদ্যোগে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ


August 22, 2022 10:17 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে সোমবার সকালে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টিটাবাজিতপুর এম.কে.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভিন্ন কৌশলে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, শিক্ষক জাকির হোসেন, আজিবর রহমান, উদয় শংকর দাস, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু ও অভিভাবক জান্নাতুল ফেরদৌস মিতা।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, ¯েপার্টস ক্লাব ও ভলান্টিয়াস ক্লাব গঠন করা হয়। কেশবপুরে ভাব বাংলাদেশ প্রকল্পের আওতায় ৭ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের উপর এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ, উপবৃত্তি প্রদান ও বিভিন্ন উপকরণ প্রদান করছে ভাব বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।