ঢাকাMonday , 22 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় দফাদার ও মহল্লাদারদের নতুন পোশাকসহ সরঞ্জামাদি প্রদান


August 22, 2022 10:13 pm
Link Copied!

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: নতুন পোশাকসহ ১৯ ধরনের সরঞ্জামাদি পেয়ে খুঁশি সাতক্ষীরা কলারোয়ার ইউনিয়ন পর্যায়ের নারী-পুরুষ দফাদার ও মহল্লাদারেরা। সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়নে দায়িত্ব পালনকারী ১১৯ জন দফাদার ও মহল্লাদারের মাঝে নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস নতুন পোশাকসহ ১৯ ধরনের সরঞ্জামাদি বিতরণ করেন।

বিতরণকৃত নতুন পোশাকসহ ১৯ ধরনের সরঞ্জামাদির মধ্যে রয়েছে, ১১৮টি ফুল টি শার্ট, ১১৮ হাফ শার্ট, ফুল প্যান্ট ২৩৬টি, শার্টের সোল্ডার ২৪ জোড়া, শার্টের সোল্ডার ২১২টি, কাপড়ের জুতা ১১৯ জোড়া, বেল্ট ১১৯টি, শাড়ি ২টি, বøাউজ ২টি, পেডিকোট ২টি, জ্যাকেট ১১৮ টি, উলের জামা ১১৮ টি, লাইনার বাঁশি ১১৯টি, চার্জার টর্চলাইট ১১৯ টি, বেতের লাঠি ১১৯ টি, মাথার ক্যাপ ১১৯টি, ছাতা ১১৯ টি, কর্ডিগান মহিলা ২টি ও রেইনকোট ১১৯ টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস বলেন, ইউনিয়ন পরিষদ ও তৃণমূল পর্যায়ে মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় দফাদার ও মহল্লাদারেরা গুরুত্বপূর্ণ অবদান রেখে দিন-রাত কঠোর পরিশ্রম করে। তারা দলবদ্ধ হয়ে কাজ করলে এলাকায় আরও অগ্রগতি উন্নয়ন ঘটবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পোশাক সরঞ্জামাদী বিতরণ করা হয়েছ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।