ঢাকাFriday , 19 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন


August 19, 2022 9:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-১৪২৯ উদযাপর উপলক্ষে আশাশুনিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি সেবাশ্রমের ব্রহ্মচারী সুমন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা রাজ্যেশ্বর দাশ, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, দিপংকর সরকার দিপ, প্রভাষক দিপংকর বাছাড় দিপু, ওমর ছাকি ফেরদৌস পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুজ্জামান খোকন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারিবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এর আগে বৈরী আবহাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত শতশত ভক্তবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সভাস্থল থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।