কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় পুলিশের অভিযান জানতে পেরে মাংস রেখে পাচারকারীরা দৌড় দিয়ে পালিয়ে যায়। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার ৪নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী পিচের রাস্তা হতে এই হরিণের মাংস উদ্ধার করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আৃইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এর সাথে কারা জড়িত রয়েছে সেটি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
