কেশবপুর প্রতিনিধি: কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বৃহস্পতিবার সকালে বিতরণ করা হয়েছে। উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের আম, পেয়ারা, কদবেল ও আমলকি গাছের চারা দেওয়া হয়।
উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা আজিজুর রহমান ও আমরা সাজাবো কেশবপুর সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
