ঢাকাThursday , 18 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ১৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


August 18, 2022 9:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ১৩০ বোতল ফেন্সিডিলসহ আলী নেওয়াজ গাজী (৫০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ওই ব্যবসায়ী উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বারদহা গ্রামের মৃত সিফাত উল্লাহ’র ছেলে। সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় ১৩০ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আলী নেওয়াজকে আটক করা হয়।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।