ঢাকাWednesday , 17 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শ্যামনগরে স্মরণসভা


August 17, 2022 10:11 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ২০০৫ সালে বিএনপি-জামাত অশুভ জোট সরকারের শাসনামলে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শ্যামনগরে স্মরণসভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে স্মরণসভা শেষে একটি প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় স্মরণসভা ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতাক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, গাজী গোলাম মোস্তফা বাংলা, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. অলিউর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।