ঢাকাFriday , 5 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন থেকে অবৈধ নৌকা ও জাল জব্দ


August 5, 2022 10:32 pm
Link Copied!

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রায়ননগর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে পশ্চিম সুন্দরবন থেকে একটি অবৈধ নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়েছে। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের তালপট্টি নামক স্থানে মালিক বিহীন একটি নৌকা, অবৈধ জাল ও মাছ জব্দ করে।

এ বিষয়ে রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই তারক বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের তালপট্টি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক বিহীন একটি নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জব্দকৃত মাছ এলাকার চারটি এতিম খানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।