ঢাকাFriday , 5 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাইট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন


August 5, 2022 10:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ‘মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন’ এ ¯েøাগানকে সামনে রেখে আশাশুনিতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তর বলাবাড়িয়া ফুটবল একাদশকে হারিয়ে স্বাগতিক ব্রাইট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি ব্রাইট স্পোর্টিং ক্লাবের আয়োজনে সদরের দয়ারঘাট ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভূজিৎ মন্ডল। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক ব্রাইট স্পোর্টিং ক্লাব ও উত্তর বলাবাড়িয়া ফুটবল একাদশ। ম্যাচটি নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।

ট্রাইব্রেকারে ৩-৪ গোলে হারিয়ে ব্রাইট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন সন্ন্যাসী চরণ বর্মণ। ধারাভাষ্যে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈকত সাগর রায়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, শ্রমিক লীগের সভাপতি ঢালী মো সামছুল আলম, তাহমিদ হোসেন ডেভিট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।