ঢাকাFriday , 5 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষ্েয গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ


August 5, 2022 9:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আশাশুনিতে আলোচনা সভা, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান।

যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় শেখ কামালের বর্নাঢ্য রাজনৈতিক জীবন ও যুবসমাজ গঠনে তার ভূমিকা স্মরণ করে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান শিকদার।

এদিন ১০০ জনকে শিউলি ফুল, কদবেল, পেয়ারা ও তেঁতুল গাছের চারা এবং যুবদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তিনজন যুবকের মধ্যে ২লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুবদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ২৯ জন যুবকে ১৪ লক্ষ টাকার ঋণের চেক প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।