ঢাকাTuesday , 2 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ চ্যাম্পিয়ন সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে সংবর্ধনা


August 2, 2022 10:23 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ চ্যাম্পিয়ন সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার রাতে শহরের অভিজাত হোটেল টাইগার প্লাসের কনফারেন্স রুমে অ্যাড. সাইফুল্লাহ গনি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজি আকতার হোসেন, যুগেরবার্তা সম্পাদক আ না ম আবু সাঈদ, ন্যাশনাল ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, মহিলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, ওয়ার্ড কাউন্সিলার কায়ছারুজ্জামান হিমেল, যুবলীগ নেতা ও নির্বাহী সদস্য আব্দুল মান্নান, সিমুন সামস, লুৎফর রহমান সৈকত, ইদ্রিস আলী বাবু, কবিরুজ্জামান রুবেল, ক্লাব কর্মকর্তা কাজি কামরুজ্জামান, কামরুজ্জামান রাসেল, রাশিদুজ্জামান সুমন, বিসিবি কোর্চ মোফাচ্ছেনুল ইসলাম তপু, কোচ একরামুল লালু, ফিরোজ রহমান, শাহিনুর রহমান, আম্পায়ার ওহিদুজ্জামান শামিম, সঞ্জিব ব্যানার্জি, আখেরুজ্জামান তাপস। অনুষ্ঠানটি পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।

অনুষ্ঠানে সদ্য প্রয়াত সাজেক্রীস সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত একেএম আনিছুর রহমান ও কোষাধ্যক্ষ আল আমিন কবির চৌধুরী ডেভিডের জন্য দোয়া চাওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।