ঢাকাTuesday , 2 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সরকারি কর্মকর্তাদের ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা


August 2, 2022 10:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার-টু-ইনোভেট (এটুআই) প্রোগ্রাম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে সহকারি প্রোগ্রাম কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, পিআইও মোঃ সোহাগ খান, সিনিয়র সহকারি মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এস আই মিঠুন মন্ডলসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় দাপ্তরিক কাজে প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।