নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদের সামনে থেকে দিনেদুপুরে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩১ জুলাই) বেলা ১২ টার দিকে চুরির ঘটনা ঘটে। বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামের বাসিন্দা ও গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত মন্ডল ঘটনার সময় মোটর সাইকেলে উপজেলা পরিষদে ইউএনও অফিসের সামনে গেটের মুখে তার ডিসকভার মোটর সাইকেল রাখেন।
সামান্য সময়ের মধ্যে কাজ শেষ করে ফিরে যাবেন এমনটি ভেবে সিসি ক্যামেরা বেষ্টিত পরিষদের সামনে মোটর সাইকেল রেখে দ্বিতীয় তলায় উঠে ১০ মিনিটের মধ্যে কাজ মিটিয়ে নীচে নেমে দেখেন মোটর সাইকেল নেই। সাথে সাথে বিভিন্ন স্থানে ফোন করে সড়কে নজর রেখে অনেক খোজাখুজি করেও গাড়ির কোন খোজ মেলান সম্ভব হয়নি। এব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
