ঢাকাFriday , 29 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় কামালনগর ক্লাবের উদ্যোগে আলোচনা সভা


July 29, 2022 10:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কামালনগর ক্লাবের উদ্যোগে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা শহরের প্রাণী সম্পদ মোড় এলাকায় কামালনগর ক্লাবের অস্থায়ী কার্যালয়ে মুকুল হোসেন’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, এস.এম আব্দুর রশিদ, মো. কামরুজ্জামান রাসেল, মো. সাইফুল ইসলাম, মুকুল হোসেন, ওবায়দুর রহমান, জালাল, একরামুল, আবুবক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, মিঠু কামাল, মোত্তাসিম বিল্লাহ লিটন প্রমুখ। কামালনগর ক্লাবের উদ্যোগে এক জরুরী আলোচনা সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মুকুল হোসেনকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সেই সাথে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ১৫-ই আগস্ট পর্যন্ত ক্লাব বন্ধ থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় কামালনগর ক্লাবের জরুরী আলোচনা সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।