ঢাকাFriday , 29 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটখড়ির কার্বনের জল রং দিয়ে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের চিত্রাঙ্কন উৎসব


July 29, 2022 9:57 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরের কৃতি সন্তান ডক্টর মোঃ আব্দুল আজিজের উদ্ভাবিত পাটখড়ি হতে উৎপাদিত কার্বন দিয়ে জল রং চিত্রাঙ্কন উৎসবের আয়োজন করা হয়েছে। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে শুক্রবার বিকেলে শহরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ চিত্রাঙ্কন উৎসবের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীরা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করে।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চিত্রাঙ্কন উৎসবের উদ্বোধন করেন সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম এন্ড মিনারেলসের বিজ্ঞানী ও গবেষক আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, সহসভাপতি শেখ শাহীন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, শিক্ষক আব্দুস সালাম, চারুপীঠের সহ সভাপতি সাহা বৈদ্য নাথ ও সহকারি পরিচালক শ্রাবন্তী রায় দে। কেশবপুরের বিজ্ঞানী ও গবেষক আব্দুল আজিজ বলেন, পাটখড়ি হতে উৎপাদিত কার্বন দিয়ে তৈরি করা হয়েছে জল রং। এ ধরনের আবিষ্কার বাংলাদেশে প্রথম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।