ঢাকাThursday , 28 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান


July 28, 2022 9:43 pm
Link Copied!

আজ ২৮ জুলাই ২০২২ বিকাল ৫-৩০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা সুযোগ্য সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুল ইসলাম খান এর স্মরণে এক শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি কাজী আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, আরোও উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন সহ সংস্থার নির্বাহী কর্মকর্তা ও সদস্য, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক সহ এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্য বৃন্দ, ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু, মরহুম বদরুল ইসলাম খান এর পুত্র সরফরাজ নেওয়াজ খান অর্প, বিভিন্ন ক্লাব/সংস্থার কর্মকর্তাবৃন্দ ও খেলোয়াড়সহ অনেকে। (প্রেস রিলিজ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।