ঢাকাTuesday , 26 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রয়াত সেক্রেটারীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা


July 26, 2022 10:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাবেক সেক্রেটারী ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আবু সায়ীদ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় রেড ক্রিসেন্ট জেলা ইউনিট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এস.এম শওকত হোসেন’র সভাপতিত্বে সাবেক সেক্রেটারী মরহুম আবু সায়ীদ’র দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, মো. রাশেদুজ্জামান রাশি, অফিস সহকারি মো. কামরুল ইসলাম, উপ-যুব প্রধান যুব সদস্য ইলিয়াছ হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ইমরান হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।