ঢাকাMonday , 25 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় এলজিএসপি-১ প্রকল্পে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ


July 25, 2022 10:11 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়াতে এলজিএসপি-১ প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে অধ্যায়ণরত দুঃস্থ ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীর মাঝে সরকারি অর্থায়নে প্রস্তুতকৃত এসকল স্কুল ড্রেস বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেহ উদ্দীন সরদার মুকুল, আ.লীগ নেতা ও ইউপি সদস্য রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহাদ হোসেন হীরাসহ এলজিএসপি’র প্রতিনিধিবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।