ঢাকাSunday , 24 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বাস্থ্য কার্যক্রমে তালার খলিলনগর ইউনিয়ন উপজেলার সেরা


July 24, 2022 10:11 pm
Link Copied!

তালা প্রতিনিধি : পরিবার পরিকল্পনা, মা ও শিশু স¦াস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তালার ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়নের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর হাতে শ্রেষ্ঠ ইউনিয়নের ক্রেস্ট তুলেদেন। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।