ঢাকাThursday , 21 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ডাঃ মাহাতাব উদ্দিন


July 21, 2022 9:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাহাতাব উদ্দীন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) পৌনে ১০ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিও) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, এশার নামাজের পর মরহুম ডাঃ মাহাতাব উদ্দিনের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রাত ১১ টার দিকে ভাড়াশিমলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. মাহাতাব উদ্দীন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দীর্ঘদিন তিনি সুনাম ও সম্মানের সাথে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে ধলবাড়িয়া ইউনিয়নে কর্মরত ছিলেন।
ডাঃ মাহাতাব উদ্দিনের মৃত্যুে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ফেসবুকে তার মৃত্যুর খবর লিখে শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।