ঢাকাThursday , 21 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


July 21, 2022 10:38 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৬ মাদক মামলার আসামীকে ৪০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। বুধবার অভিযান চালিয়ে কামরপুরগামী জাহিদ ব্রিকস্ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানার এএসআই(নিঃ) শামীম হোসেন, এএসআই (নিঃ) মোঃ জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আটক মাদক ব্যবসায়ীর নাম ফজলে রাব্বী ওরফে দাউদ রাব্বী, ওরফে বিকে রাব্বী(২৪)। সে ঢাকার মোহাম্মাদপুর তাজমহল রোডের জান ভিলা (৬ষ্ঠ তলা) হোল্ডিং নং-১০/২৬, সি-বøকের বাসিন্দা মৃত রহমত উল্লাহর ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে তার বিরুদ্ধে ঢাকায় আরো ৬ টি মাদক মামলা রয়েছে। আটক আসামীর কাছ থেকে ৪০পিচ ইয়াবা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।