ঢাকাMonday , 18 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের


July 18, 2022 9:47 pm
Link Copied!

আব্দুস সালাম, ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার বল্লী ইউনিয়নের হাজিপুর বেড়পাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী আজমল হোসেন এর বিরুদ্ধে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার মামলা হয়েছে। উল্লেখ্য গেল মঙ্গলবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১২ টার সময় সদর উপজেলার বল্লী ইউনিয়নের হাজিপুর বেড়পাড়া নামক স্থানে পার্শ্ববর্তী পাট ক্ষেতে এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে পালাতক আছে অভিযুক্ত ধর্ষক আজমল হোসেন( ৩৩)। এই ধর্ষণের চেষ্টা ঘটনায় হাজিপুর গ্রামের মৃত আঃ করিম মোড়ল এর পুত্র মুসানুর বাদী হয়ে আজমল হোসেন এর নামে সাতক্ষীরা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৩০ তাং ১৫/৭/২২ বলে জানান যায়। অভিযুক্ত আজমল হোসেন (৩৩) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর বেড়পাড়া গ্রামের আরশাদ আলী বড় পুত্র এবং পেশায় একজন রাজমিস্ত্রী। ধর্ষিতা জানায়, আমার স্বামী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানার মামলা করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছি। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স ম কায়ুম বলেন এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে এবং আসামীকে ধরার চেষ্টা অব্যহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।