ঢাকাMonday , 18 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দুর্যোগ ব্যাংক উদ্বোধন


July 18, 2022 10:00 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে ‘দুর্যোগ ব্যাংক’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুর ১টায় আশাশুনি উপজেলা পরিষদে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে ও নেটস্ বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়নাধীন পরিবেশ প্রকল্পের আওতায় এই দুর্যোগ ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্পন বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান, পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মাহবুর রহমান, উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম, অ্যাডভোকেসি অ্যাসিটেন্ট শিউলি মন্ডল, ফিল্ড অ্যাসিটেন্ট ছন্দা রানী, ফিল্ড অ্যাসিটেন্ট গোপাল চন্দ্র সরকার প্রমুখ।
দুর্যোগ ব্যাংকের উদ্যোক্তা আদালতপুর গ্রামের সালমা খাতুন জানান, আগে মা-বাবারা মাটির ব্যাংকে টাকা সঞ্চয় করতেন। বিপদে-আপদে সেটা ব্যবহার করা হতো। কিন্তু আমরা এই সঞ্চয় করা ভুলে গেছিলাম। এখন দুর্যোগ ব্যাংকের নামে আবার সেটা শুরু করতে পেরেছি।
দুর্যোগ ব্যাংকের উদ্যোক্তা আশাশুনি ঋষিপাড়ার মিনতী দাশ জানান, মাটির ঘট বা লক্ষ্মীঘট নামে আগে প্রায় প্রতি বাড়িতে এটার প্রচলন ছিলো। কিন্তু এখন নেই বললেই চলে। এই মাটির ঘটে জমানো টাকা দিয়ে ছেলে মেয়ের লেখাপড়ার পাশাপাশি জরুরী কাজে এমনকি বিপদে আপদে কাজে লাগানো হতো। দুর্যোগ ব্যাংকের নামে আমরা মাটির ঘটে আবারও সঞ্চয় শুরু করেছি।
উল্লেখ্য, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ-পরিবেশ প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার সদর, শ্রীউলা, খাজরা এবং প্রতাপনগর ইউনিয়নের ৮শ উপকারভোগীর বাড়িতে আবারও সঞ্চয়ের চর্চা শুরু হবে এই দুর্যোগ ব্যাংকে। যা পারিবারিক আর্থিক ভিত্তি সুদৃঢ় করবে, বিশেষ করে দুর্যোগ প্রবণ হওয়ায় তাৎক্ষণিক বিপদে-আপদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।