ঢাকাSunday , 17 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৩টি ট্রলার আটক


July 17, 2022 10:36 pm
Link Copied!

কয়রা প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকমল অভ্যয়রন্যে কেন্দ্রের বালিরগাং নদীর ডানপাশেরখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময় মাছ ধরার অভিযোগে ২টি ফিশিং ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলার আটক করেছে বন বিভাগ। এ সময় জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির ৩ শ কেজি পচা মাছ, ইলিশ ধরার জাল ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেনের নির্দেশক্রমে শুক্রবর বেলা ১১ টার দিকে নীলকোমল টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে ও বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এ সকল ট্রলার, মাছ,জাল সহ অন্যান্য মালামাল আটক করা হয়। অভিযান টের পেয়ে ট্রলারে থাকা অসাধু জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ফিশিং ট্রলারের আনুমানিক মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা। অভিযানের সময় কোষ্টগার্ডের সদস্যেদের সহযোগিতা নেওয়া হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড.আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।