ঢাকাFriday , 15 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ইউরোলজি) ডা. মোজাম্মেল হক’র স্ত্রীর মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক

admin
July 15, 2022 11:28 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত অবস্থায় মদিনায় গুরুতর সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ইউরোলজি) ডা. মোজাম্মেল হক’র স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (১৫ জুলাই) রাত অনুমান ৮টা ৪৫ মিনিটের সময় মদিনায় ডা. মোজাম্মেল হক ও তার স্ত্রী মদিনায় গুরুতর সড়ক দুর্ঘটনায় পতিত হন এবং তার স্ত্রী ইন্তেকাল করেন। (ইন্না—রাজিউন)। মরহুমার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি ডা. মোজাম্মেল হক’র স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ তায়ালা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। এদিকে মরহুমার মৃত্যুতে তার নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।