নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অজ্ঞাত এক যুবকের (২৫) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার পিরোজপুর এলাকার ইয়াদ আলী গাজীর পুকুর থেকে এ ভাসমান মৃতদেহটি উদ্ধার করা হয়।
থানার উপ-পরিদর্শক লিটন বিশ্বাস জানান, বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি শনিবার সকালে মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই মুহুর্তে তার মৃত্যুর ঠিক কারণ বলা যাচ্ছে না। এদিকে এই ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
