নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় ঘেরের ভেড়ি দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ । পিতা-পুত্রসহ আহত দুই। থানায় অভিযোগের পর ঘটনাটি ধামা চাপা দিতে ৩৫ হাজার টাকায় দফারফা করার চুক্তি করলো সাবেক এক ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে উপজেলার হাদিপুর জগন্নাথপুর গ্রামে। আমির আলী জানান, গত সোমবার জোয়ারের বিলে মৎস্যঘেরে ভেড়ি বাধ দেওয়া নিয়ে আমার ভাই রফিকুল ইসলামের গোলোযোগ সৃষ্টি হয়। একপর্যায়ে রফিকুল ও তার স্ত্রী মঞ্জুয়ারা, ছেলে রানা আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে ঘটনাস্থলে আমার রড় ছেলে রবিউল পৌঁছালে তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। স্থানীয়রা এগিয়ে এসে আমাদের উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমি চিকিৎসা নিয়ে একটু সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে শুক্রবার বাড়িতে আসছি। আমার ছেলের অবস্থা খুব খারাপ।
তার হাতের অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছিলাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ বিভিন্ন জায়গা ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবিষয়ে রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমি ঘটনার দিন বাড়ি এসে ভাত খাচ্ছিলাম। ঠিক সেই সময় আমার ভাই ও ভাতিজা লাঠি নিয়ে আমাদের বাড়িতে এসে বাড়ির গেটে পেটানো শুরু করে। আকর্ষিক তাদের এই উত্তেজনার বিষয় জানতে চাইলে তারা অকথ্য ভাষায় ঘেরের ভেড়ি ভাংছি কেন বলে জানতে চাই। কিন্তু আমি গত এক সপ্তাহের বেশি ঘেরে যায়না। বলে জানালেও তারা খ্যান্ত না হয়ে উল্টো আমাদের বাড়িতে হামলা চালাতে থাকে। এসময় আমার স্ত্রী তাদের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে বাড়ির বাহিরে যেতে বলেন। কিন্তু তারা তাতেও না থেমে গালাগালি করতে থাকে এবং ভাত খাওয়া অবস্থায় আমার পিঠে লাঠির আঘাত করে। এসময় আমার বাকপ্রতিবন্ধী ছেলে রানা ভাইপো রবিউলকে ধাক্কা দিয়ে সরাতে গেলে সে মাটিতে পড়ে গিয়ে আহত হয়। পরে জানতে পারছি তারা আমার নামে থানায় অভিযোগ করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদেরকে আরমান মেম্বারের অফিসে ডাকা হয় শালিশ করার জন্য। সেখানে গেলে আমাকে ১ লাখ টাকার দাবি করে। পরে আমি ২০ হাজার টাকা দিতে রাজি হলে তারা ৩০ হাজার টাকা দিতে হবে বলে জানায়। কিন্তু শুক্রবার আরো ৫ হাজার টাকা দেওয়ার কথা বলে। আমাদের অপরাধ না হলেও এতগুলো টাকা দিতে হচ্ছে। এবিষয়ে সাবেক ইউপি সদস্য আরমান হোসেন জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষকে নিয়ে বসা হয়। এতে রফিকুল ইসলামের ভাইপো রবিউলের চিকিৎসার জন্য ৩৫ হাজার টাকা প্রদান করবে বলে সিদ্ধান্ত হয়েছে।
