ঢাকাThursday , 7 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ঘাড়ে কাঁচি ঢুকে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


July 7, 2022 10:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ঘরের বারান্দা থেকে পড়ে যেয়ে ঘাড়ে কাঁচি ঢুকে যাওয়ায় ধীমান মÐল নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ধীমান বাদঘাটা গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে।

নিহতের স্বজনরা জানায়,বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পরিবারের অন্য শিশুদের সাথে খেলার সময় ধীমান বারান্দা থেকে নিচে পড়ে যায়। এসময় তার হাতে থাকা চুল ছাটা ভাঙা একটি কাঁচির ধারালো অংশ ঘাড়ের নিচে ঢুকে গেলে ব্যাপক রক্তক্ষরন হয়। দ্রæত তাকে পাশর্^স্থ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তর‌্যরত চিকিৎসক তাকেস মৃত বলে ঘোষণা করেন।

জরুরী বিভাগে কর্মরত সহকারী মেডিকেল অফিসার সাকির হোসেন জানান, কাঁচি ঢুকে তার ঘাড় সংলগ্ন কয়েকটি ধমনী কেটে যাওয়ায় ব্যাপক রক্তক্ষরনে শিশুটির মুত্য হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বাড়িতে দুর্ঘটনাজনিত কারণে একটি শিশুর মৃত্যুর পর পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।