ঢাকাTuesday , 5 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌর তাঁতী লীগের কমিটি ঘোষণা


July 5, 2022 10:10 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ তাঁতী লীগ সাতক্ষীরা পৌর শাখার কমিটি বিলুপ্ত করে এক বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. আল আমীনকে সভাপতি ও মো. রাসেল হোসেনকে সাধারণ সম্পাদক করে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার (০৫ জুলাই) সন্ধ্যায় শহরের ইটাগাছায় ভারতীয় ভিসা অফিসের নীচে এক আলোচনা সভায় জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন নতুন কমিটি ঘোষণা করেন। আলোচনা সভায় নবগঠিত পৌর তাঁতী লীগের সভাপতি মো. আল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন।

নবগঠিত পৌর তাঁতী লীগের কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান খোকন, শেখ রিপন হোসেন, মো. জুবায়ের হোসেন, সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মো. মামুন হোসেন, মো. খোরশেদ জামান রিংকু, অর্থ সম্পাদক মো. বদরুজ্জামান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ আশিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আরাফাত হোসেন সুজন, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সাজু হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবুর রায়হান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ ফারিন তানহা তৌফাসহ মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।